Skip to content

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাতে ইরানের বিজয় সুনিশ্চিত: রুহানি

বাংলাভূমি ডেস্ক ॥
যুক্তরাষ্ট্র কখনই ইরানকে দাবিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, ইরানের জনগণ কখনই মার্কিন চাপে নতিস্বীকার করেনি, করবেও না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাতে ইরানের বিজয় সুনিশ্চিত।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তেহরানে গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের কথা উল্লেখ করে রুহানি বলেন, এভাবে ইরানকে দমিয়ে রাখা যাবে না।

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার অবৈধভাবে বেরিয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমানে বিশ্বের সব দেশ এবং আন্তর্জাতিক সংস্থা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ভর্ৎসনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে পশ্চিমা ৫ দেশের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এর পর ওই সমঝোতার মাধ্যমে ইরানের ওপর থেকে প্রত্যাহার করা নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেন। ট্রাম্পের এ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদমুখর ইরান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫