Skip to content

জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কেনিয়া গেলেন গণপূর্তমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
জাতিসংঘের হ্যাবিটেট অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে যোগ দিতে কেনিয়া গেছেন পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর, নেছারাবাদ) আসনের এমপি ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার ভোরে তিনি কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে।

তিনি ঢাকা ত্যাগ করার আগে তার নির্বাচনী এলাকার (পিরোজপুর-১) জনগণের কাছে দোয়া চেয়েছেন। এ সময় মন্ত্রী যুগান্তরকে জানান, অতিজরুরি এ প্রোগ্রাম। তাই নির্বাচনী এলাকার জনগণের কাছে মিডিয়ার মাধ্যমে দোয়া প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত ৫ দিনব্যাপী ইউএন-হ্যাবিটেট অ্যাসেম্বলিতে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের সরকারি-বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা যোগ দেবেন।

ওই অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সম্মেলনে তিনি বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাসহ নগর উন্নয়নবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এ ছাড়া রোহিঙ্গা সমস্যার ওপর গুরুত্বারোপ করে অধিবেশনের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫