Skip to content

প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিতে যাচ্ছে বিএনপি

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিতে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।

রোববার বিকালে তিন সদস্যের একটি প্রতিনিধিদল দাওয়াতপত্র নিয়ে রওনা দিয়েছে বলে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ ও মনির হোসেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আগামী মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করছে বিএনপি।

সেখানে কারাবন্দি খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জনপ্রতি ৩০ টাকা করে ইফতার করবেন তারা।

শায়রুল কবির বলেন, মঙ্গলবার রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। সেখানে সম্মানিত অতিথি ছাড়া বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার করবেন।

দলের চেয়ারপারসনকে ইফতারের জন্য যে বরাদ্দ তার সমান অর্থাৎ জনপ্রতি ৩০ টাকার বেশি নেতাকর্মীরা ইফতার খাবেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫