Skip to content

সরে দাঁড়ালেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ

আন্তর্জাতিক ডেস্ক ॥
আইন প্রণেতাদের অনাস্থা জ্ঞাপনের মাধ্যমে চ্যান্সেলর পদ থেকে সরে দাঁড়ালেন অস্ট্রিয়ার তরুণ রাজনীতিবিদ এবং বর্তমান কোয়ালিশন সরকারের অন্যতম শরিক দল অস্ট্রিয়া ভলকস পার্টির প্রধান সেবাস্তিয়ান কুর্জ।

সোমবার এক আস্থা ভোটে হেরে গেলে তিনি তার পদ থেকে সরে যেতে বাধ্য হন। অস্ট্রিয়ার অধিকাংশ আইন প্রণেতা বর্তমান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জকে সরকার প্রধান হিসেবে মেনে নিতে অনীহা প্রকাশ করেন।

ফলে দেশটির রাষ্ট্রপতি আলেকজান্ডার ভনডার ব্যালেন খুব শিগগিরই নতুন চ্যান্সেলর নিয়োগ করবেন।

উল্লেখ্য, অস্ট্রিয়ার কোয়ালিশন সরকারের অন্যতম শরিক ফ্রিডম পার্টি অস্ট্রিয়ার প্রধান হেইঞ্জ স্টার্কের ভিডিও ফাঁসের পর বেকায়দায় পড়ে বর্তমান সরকার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫