Skip to content

সালমানের তেরে নাম লুকে ভাইরাল অক্ষয়ের ছেলে

বিনোদন ডেস্ক ॥
সোশ্যাল মিডিয়া তারকাদের আলোচনা সমালোচনার মধ্যে রাখতে বেশ ভূমিকা পালন করছেন। কে কখন কোন বিষয় নিয়ে যে আলোচিত হন থাকে কল্পনার বাইরে। সম্প্রতি কানাডার নাগরিকত্ব নিয়ে সমালোচিত হয়েছিলেন বলিউড নায়ক অক্ষয় কুমার। এবার চুলের স্টাইলের কারণে ভাইরাল হয়েছে তার ছেলে আরব।

ভারতের একটি বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন আরব। মা টুইঙ্কেল খান্নার সঙ্গে দেখা মেলে তার। সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান ও অমৃতা সিংও ছিলো তাদের সঙ্গে। ঘুরতে বের হয়েছিলেন। সবই ঠিক ছিলো কিন্তু মানুষের নজর কাড়ে আরবের চুলের স্টাইল।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা অক্ষয়ের ছেলের চুলের স্টাইলের সঙ্গে মিল পান জনপ্রিয় সিনেমা ‘তেরে নাম’-এ সুপারস্টার সালমান খানের চুলের স্টাইলের। ব্যাস, এরপরেই শুরু হয় ট্রল করা। একজন লিখেছেন, ‘তাঁর চুলের স্টাইল তেরে নামের মতো।’ অন্যজন লিখেছেন, ‘তেরে নাম, লা লা লা।’

১৬ বছর আগে মুক্তি পেয়েছিল সালমান অভিনীত ‘তেরে নাম’। এই ছবিতে সালমান তার লুক নিয়ে বেশ নিরীক্ষা চালিয়েছিলেন। মাঝবরাবর সিঁথি আর কপালের সামনে ঝুলে থাকা চুলের সালমান তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন।

সালমানের রাধে চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সতীশ কৌশিক পরিচালিত ‘তেরে নাম’-এ সালমানের নায়িকা হয়েছিলেন ভূমিকা চাওলা।

কিছুদিন আগে অক্ষয় কুমারকে গণমাধ্যমকর্মীরা জিজ্ঞেস করেছিলেন, বলিউডে কবে অভিষেক হচ্ছে আরবের? উত্তরে তিনি বলেছিলেন, ‘ওর বয়স মাত্র ১৬ বছর। নিজের জীবন উপভোগ করছে। ক্যারিয়ার নিয়ে আলোচনার উপযুক্ত সময় আসেনি, এতে ওর ওপর চাপ পড়বে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫