Skip to content

বিলাশপুরে সাতশত ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তি ॥
গাজীপুর মহানগর বিলাশপুর এলাকা থেকে ৭ শত পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: সাদ্দাম হোসেন (২৬) শেরপুর নকলা লাভা মো: আজহার আলীর পুত্র, মো: মনির হোসেন গাজীপুর সদর মুন্সিবাড়ী এলাকার মৃত আ: সামাদের পুত্র ও মো: সাগর হোসেন বাঘলবাড়ী এলাকার মৃত ফারুক মিয়ার পুত্র। এ সময় তাদের কাছ থেকে ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ হাজার দশ টাকা এবং ১টি মোবাইল ফোন, ২টি সীম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত চোরাইপথে বিদেশী মাদক আমদানি করে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫