Skip to content

পোড়াবাড়ীতে বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ২

প্রেসবিজ্ঞপ্তি ॥
গাজীপুর সদর পোড়াবাড়ী এলাকা থেকে পিস্তল, গুলি ও ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার ভোরে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল পোড়াবাড়ী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ মেহেদী হাসান নাদিম (৩৭) ময়মনসিংহ কোতয়ালী নাসকান্দা এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র ও মোঃ কামাল হোসেন (৫০) একই জেলা, থানার মৃত আব্দুল আজিজুল রহমান (খোকা) পুত্র। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫রাউন্ড গুলি, নগদ ২৬ হাজার ৯১৫ টাকা ও ৩টি মোবাইল ফোন এবং ইয়াবা বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

জানা যায়, গাজীপুর টঙ্গী এলাকা হতে একটি প্রাইভেটকার যার রেজিঃ নং-(ঢাকা মেট্রো-গ-২৯-২৯৪৪) এ করে ২ জন মাদক ব্যবসায়ী ইয়াবা একটি বড় চালান নিয়ে গাজীপুর জেলার টঙ্গী হতে ময়মনসিংহ এর দিকে যাবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক প্রাইভেটকারটির অবস্থান সনাক্তের করা হয়। প্রাইভেটকাটির গতিরোধ করলে আসামীরা পালিয়া যাওয়ার চেষ্টাকালে র‌্যাব তাদের পাকড়াও করে গ্রেফতার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবত গাজীপুর জেলারসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫