Skip to content

কাপাসিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই সহোদরের মৃত্যু

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের দুই সহোদর মোটরসাইকেল আরোহী সোবাহান (৪৫) ও খোরশেদ (৩০) শনিবার দুপুরে কাপাসিয়া-রাণীগঞ্জ সড়কের তেতুলিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শিকার হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। তারা ফুলবাড়িয়া গ্রামের আব্দুর রশীদের পুত্র।

এলাকাবাসী জানায়, উপজেলার ফুলবাড়িয়া গ্রামের দুই ভাই সোবাহান ও সৌদি প্রবাসী খোরশেদ ঈদের কেনাকাটা করার জন্য সকালে বাড়ি থেকে কাপাসিয়া বাজারে আসেন। ফেরার পথে কাপাসিয়া-রাণীগঞ্জ সড়কের তেতুলিয়া বাইপাস নামক স্থানে দ্রুত গতিতে পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে মারাত্মক ভাবে আহত হয়। এলাকাবাসি তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। সৌদি প্রবাসী খোরশেদ গত ৪ মাস আগে দেশে ফিরেন এবং দেড় মাস আগে বিয়ে করে। সোবাহানের স্ত্রী ও দু’টি কন্যা সন্তান রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫