Skip to content

ভালোবেসে ধর্ম পাল্টে বাংলাদেশি যুবককে বিয়ে করে নেত্রকোণায় চীনা তরুণী

চীনা তরুণী ইবনাত মরিয়ম ফাইজারের সঙ্গে চাকরির সুবাদে পরিচয় হয় নেত্রকোণার জসিম উদ্দিনের। তাদের সেই পরিচয় হয় দুবাইয়ে। সেখানেই তাদের বন্ধুত্ব। এরপর তিন বছর তারা দুজন দুই দেশে চলে যান। পরে আবার দুবাইতে দেখা, শেষে বিয়ে। এই বিয়েতে নিজের ধর্ম পাল্টাতে হয়েছে ফাইজাকে। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তিনি এখন মুসলিম। গতকাল রোববার নেত্রকোণার কলমাকান্দার গুতুরা বাজারে জসিম-ফাইজার বিবাহোত্তর বৌভাতের আয়োজন করা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আজাদের বাড়িতে।

সেই বৌভাতে আসা একজন অতিথি বলেন, ‘ভালোবাসার টানে মানুষ যেখানে সাত সমুদ্র তের নদী পাড়ি দিতে পারে, আর চীন দেশ থেকে কলমাকান্দায়ও আসতে পারে না?’ জানা যায়, ফাইজা চীনের হিলংজিয়া প্রদেশের মুদনঞ্জিয়া শহরের ওয়াং হুয়ানঝং ও পাং ইয়ুলিং দম্পতির সন্তান। তার শ্বশুর আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আজাদ।সিরাজুল ইসলাম বলেন,

‘আমি খুশী, আমার পুত্রবধূ চীনা বংশদ্ভুত হওয়ায়।’আরো পড়ুন অন্য সংবাদ……নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া পুলিশের বিতর্কিত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের কাছে তথ্য পাচার ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অপরাধলব্ধ সম্পত্তি ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক খন্দকার এনামুল বাসিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য জানান।এক সাংবাদিকের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ঘুষ লেনদেনের ঘটনায় কমিশনের সচিব দিলওয়ার বখতকে প্রধান করে গতকাল রোববার তিন সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ আজ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আজ এনামুল বাসিরকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫