Skip to content

ডিআইজি মিজানুরের ঘটনায় দুদকের পরিচালক বরখাস্ত

নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া পুলিশের বিতর্কিত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের কাছে তথ্য পাচার ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অপরাধলব্ধ সম্পত্তি ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক খন্দকার এনামুল বাসিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য জানান।এক সাংবাদিকের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন,

ঘুষ লেনদেনের ঘটনায় কমিশনের সচিব দিলওয়ার বখতকে প্রধান করে গতকাল রোববার তিন সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ আজ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আজ এনামুল বাসিরকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।ইকবাল মাহমুদ আরও বলেন,

ডিআইজি মিজানুর রহমানের দুর্নীতির তদন্ত থেকে এনামুল বাসিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কমিশনের তথ্য পাচার এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এদিকে ডিআইজি মিজানের ব্যাংক অ্যাকাউন্ট এতদিন জব্দ থাকলেও বিপুল এই টাকার উৎসের তদন্তে একটি কমিটিও গঠন করেছে দুদক।আরো পড়ুন অন্য সংবাদ……

বগুড়ায় কবরস্থান থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১২টার দিকে বগুড়া শহরের তেলিপুকুর এলাকার মহাসড়ক সংলগ্ন কবরস্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকাল থেকে তেলিপুকুর কবরস্থানের আশেপাশের এলাকার বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন খোঁজাখুঁজির একপর্যায় জঙ্গলের মধ্যে কবরস্থানের ভেতরে মরদেহের সন্ধান পায়। পরে সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম রেজা বলেন, ‘ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে কবরস্থানে ফেলে রাখা হয়েছিল। মরদেহে পচন ধরায় স্থানীয় লোকজন কেউ তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫