Skip to content

রাতে ঘর থেকে বের হওয়ার সময় জোর করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ চেষ্টা কলেজ ছাত্রীকে

নরসিংদীর বেলাবতে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ওই ছাত্রীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।সোমবার দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে বেলাবো থানায় দুই বখাটেকে আসামি করে মামলা দায়ের করেন। নির্যাতিত শিক্ষার্থী উপজেলার নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী।

মামলায় অভিযুক্তরা হলেন, চর উজিলাব ইউনিয়নের চর আমলাব গ্রামের মজনু মিয়ার বখাটে ছেলে রাসেল (১৮) ও শামসুল হকের ছেলে নুরুল ইসলাম(২০)।মামলার এজাহার সূত্রে জানা যায়, ৮ জুন শনিবার রাত ১০টার দিকে কলেজছাত্রী ঘর থেকে বাইরে বের হয়। ওই সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বখাটে রাসেল ও নুরুল ইসলাম তার মুখ কাপড় দিয়ে বেঁধে বাড়ির পাশে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় তারা ধর্ষণে ব্যর্থ হয়ে মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে ও কিলঘুষি দিয়ে গুরুত্বর আহত করে। এতে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে বখাটেরা তাকে মৃত ভেবে পালিয়ে যায়।এদিকে মেয়েটিকে না পেয়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করে রাত ১টার দিকে বাড়ির পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে উদ্ধার করে বেলাবো স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।বেলাব থানা পুলিশের ওসি মো. ফকরুদ্দীন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্যাতিত মেয়েটি দুই বখাটেকে আসামি করে মামলা দায়ের করেছে। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫