Skip to content

সুন্দরী নারীর নামে মামলা দিয়ে কঠিন ভাবে ফেঁসে গেলেন ট্রাফিক সার্জেন্ট!

উঠতি বয়সী এক নারী গাড়ি চালিয়ে আসছিলেন। হঠাৎ তাকে আটকে দিলেন এক ট্রাফিক সার্জেন্ট। কারণ, চালক একজন সুন্দরী নারী। আটকানোর পর তার নামে মামলা দিয়ে এবং জরিমানা করে ফেঁসে গেছেন ওই সার্জেন্ট।সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে লাতিন

আমেরিকার দেশ উরুগুয়ের পায়সান্ডু শহরতলিতে।স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুন্দরী ওই চালককে দেখার পর খেই হারিয়ে ফেলেন ট্রাফিক সার্জেন্ট। তাকে আটকে রাখার জন্য কোনো কারণ ছাড়ই মামলা দেন, তারপর জরিমানাও করেন। আবার

জরিমানা করা নথির উল্টো পিঠে ‘আই লাভ ইউ’ লিখে দেন।এসব করার কারণ যেভাবেই হোক সুন্দরী ওই নারীকে নিজের আয়ত্বের মধ্যে রাখা। কিন্তু ওই সার্জেন্ট জানতেন না যে তার সেই জরিমানার কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাবে। সার্জেন্টকে

কটাক্ষ করে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই। কেউ আবার বলছেন, সার্জেন্ট যেটা করেছেন সেটাই ঠিক।তবে বেশিরভাগ মানুষ এটাকে ক্ষমতার অপব্যবহার বলে ক্ষোভ দেখাচ্ছেন। কেউ বলছেন, ট্রাফিক সার্জেন্টও যদি নারীদের এভাবে হেনস্থা করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? কেউ আবার পছন্দের নারীকে প্রেমের প্রস্তাব দেয়ার এমন অভিনব কৌশলে ট্রাফিক পুলিশের পক্ষ নিয়েছেন।তবে সেই টিকিট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ পড়ে যাওয়ায় বেশ বিপদে পড়েছেন সার্জেন্ট। টিকিটের ছবিটি ভাইরাল হওয়ায় স্থানীয় প্রশাসন ওই ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে

দৃষ্টি আকর্ষণ – আমরা রাজনীতির কিছু কিছু সংবাদ সংগ্রহ করে সাইটে শেয়ার করি, যদি এই পোষ্ট নিয়ে আপনাদের কোন সমস্যা থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের জানাবেন আমরা এই পোষ্টটি ডিলিট করে দিব ধন্যবাদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫