Skip to content

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. রীনা পারভীন সন্ত্রাস চাঁদাবাজ, ভুমিদস্যু, মাদকমুক্ত উপজেলা গঠন করার লক্ষে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। বুধবার বাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠিত বলদা মাঠে, খাতিয়া মসজিদ প্রাঙ্গনে বাড়িয়া স্কুল মাঠে, বন্দান মসজিদ প্রাঙ্গনে, কুমুন বাজার, কালনী চৌরাস্থা, পাকুরিয়া বনকর আমুনা ও আমতলীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মোশাারফ হোসেন শিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জহিরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান লস্কন মিঠু, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. আবু বকর সিদ্দিক, সদস্য তাসলিমা রহমান লাভলী, গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন দুলাল, মহানগর মহিলা আওয়ামী লীগ সম্পাদিক ফাহিমা আক্তার হুসনা, আওয়ামীলীগ নেতা মোঃ মনির হোসেন, মোঃ নাছির হোসেন, মোঃ আমাউল্লাহ আমান, মোঃ সাদেক হোসেন, ছাত্রনেতা রেজাউল আলম রনি, কাইয়ুম মন্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫