Skip to content

মাত্র পাওয়া, জনপ্রিয় অভিনেতা অপূর্ব’র ছোট ভাই আত্মহত্যা করেছেন

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ছোট ভাই দর্পণ দ্বীপ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে মোহাম্মদপুরের নিজ বাসায় তার মরদেহ উদ্ধার করা হয়।কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার। ওসি কাউসার বলেন, ‘দর্পণ দ্বীপ এখানে তিনি তাঁর স্ত্রী ও বাচ্চাসহ থাকতেন।

ভোররাতে তিনি মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নং রোডের নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে দঁড়ি বেঁধে আত্মহত্যা করেন। কেন আত্মহত্যা করেছে এ বিষয়ে তেমন কিছু জানা যায়নি। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দিয়েছি।দ্বীপের বাবার উদ্ধৃতি দিয়ে ওসি

বলেন, ‘আমরা জেনেছি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করতেন পাশাপাশি মিউজিকও করতেন।’পারিবারিক ছবিতে দ্বীপ ও অপূর্বজানা গেছে, কিছুদিন আগেও দ্বীপের ‘ভালোবাসি তোমায়’ গানটি প্রকাশিত হয়েছিল। গানটি

থেকে ভাল সাড়াও পেয়েছিলেন তিনি। গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন নাটক ও টেলিছবির আবহ সংগীত করতেন। নিজের ভাই অপূর্ব অভিনীত অনেক নাটকেরও আবহ তৈরি করেছেন তিনি।

প্রায়শই বিভিন্ন কারণে পেইজ থ্রির পাতায় উঠে আসেন অজয়-কাজল কন্যা নাইসা। আবার মাঝে মধ্যেই বিভিন্ন কারণে নেটিজেনদের আক্রমণের শিকারও সবথেকে বেশি হন নাইসা দেবগণ। তা সে ছোট পোশাক পরার জন্যই হোক, কিংবা দাদুর মৃত্যুর পরদিন পার্লারে যাওয়ার জন্য। কিছুদিন আগে দাদু বীরু দেবগণের মৃত্যুর ঠিক পরদিনই নাইসার পার্লার থেকে বের হওয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর তাতেই নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়তে অজয়-কাজল কন্যাকে। মেয়েকে এভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা অজয় দেবগণ। তাঁর কথাতেই বেশ বোঝা গেল মেয়েকে এধরনের আক্রমণে তিনি বেশ বিরক্ত।অজয় বলেন, ‘যাঁরা এধরনের কাজ করেন, তাঁদের মানসিকতাই ভীষণ নিচু। আমি এই বিষয়গুলিকে বিশেষ পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করি না। বিশেষ করে কিছুু লোকজন ভুয়ো প্রোফাইল খুলে কিছু বোকা বোকা কমেন্ট করেন।’এর আগেও মেয়ে নাইসাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা নিয়ে মুখ খুলেছিলেন সিংঘম অভিনেতা। বলেন, আমি এবং কাজল অভিনেতা। আমাদের বিচার করুন, আমাদের সন্তানদের নয়। আমাদের জন্য ওরা প্রচারের আলোয় এসেছে। সবাইকে বিচার করা ঠিক না। আমি যদি কাউকে বিচার করি তাঁর খারাপ লাগবে, আমার সন্তানদেরও লাগে।প্রসঙ্গত, এপ্রিল মাসে ১৬ বছরে পা দিয়েছে নাইশা দেবগণ। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেন মা কাজল। ছবির ক্যাপশনে লেখেন, ১৬তম জন্মদিনের অনেক শুভেচ্ছা। তুমি এখনও আমার কাছে সেই ছোটটিই আছো। যতই বড় হও না কেন তুমি আমার হৃৎস্পন্দন হয়েই থাকবে।” কাজলের কথায় অন্যান্য স্টারকিডদের মতো নাইশার এখনই ছবির জগতে পা দেওয়ার কোনও ইচ্ছা নেই। নাইসা এখন দশম শ্রেণীতে পড়ছেন এবং বোর্ডের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫