Skip to content

গাজীপুর মহানগরে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার তিন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর পুলিশের পোশাক, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ মাদক কারবারি ও প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে একটি নির্মাণাধীন বাসায় অভিযান চালিয়ে আল আমিন, মনিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শনিবার সদর থানা পুলিশের উপ-পুলিশ কমিশনার ক্রাইম শরিফুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি বলেন, ৯৯৯ এ জনৈক ব্যক্তির মোবাইল ফোনে অভিযোগের প্রেক্ষিতে সদর থানার চা বাগান এলাকায় চালানো হয়েছে। সেখান থেকে চাকুরী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে আটক রাখা গাইবান্ধার যুবক সবুজ আহম্মেদকে উদ্ধার করা হয়। এসময় ওই বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র, পুলিশের পোশাক, ওয়াকিটকি, মেটাল ডিটেকটর ইত্যাদি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি গাজীপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে।

এসময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার আবু লাইছ মো: জিকু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবির চন্দ্র সুত্রধর, অপারেশন অফিসার জাহাঙ্গীর আলম, এসআই আতিকুর রহমান, এসআই আনোয়ার হোসেন, এসআই বশির আহম্মেদ এবং এএসআই শফিউল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫