Skip to content

গাজীপুরে নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর গাছা থানার পলাসোনা এলাকার তুরাগ নদীর তীর থেকে আসমত আলী (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শেরপুরের নালিতাবাড়ি থানার শিদলি আন্দারপাড়া গ্রামের সুলতান মিয়া ছেলে।

গাছা থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, শুক্রবার রাতে পলাসোনা এলাকাবাসি তুরাগ নদীর তীরে ওই যুবকের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে রাত ১টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান, আসমত ওই এলাকায় ভাড়া থেকে রিকশা চলাতেন। কে বা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫