Skip to content

দৈনিক বাংলাভূমি পত্রিকার নতুন কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বহুল প্রচারিত ‘দৈনিক বাংলাভূমি’ পত্রিকার স্থান পরিবর্তন করে নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার বিকেলে এ উপলক্ষে নতুন কার্যালয় গাজীপুর রাজবাড়ী রোড সংলগ্ন এ/১৩১ (ইকবাল কুটির) হাবিবুল্লাহ স্মরণীতে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়।

দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: নজরুল ইসলাম আজহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, বিটিভির সংবাদ পাঠক ও সাপ্তাহিক আজকের গাজীপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মোবারক হোসেন। মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ্ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকার, রুহুল আমিন সজীব, মোঃ আমিনুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মো: হাসমত আলী, দৈনিক আজকের জনতার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ইকবাল কুটিরের মালিক মোঃ ইকবাল হোসেন, বাংলাভূমি’র চীফ রিপোর্টার আকরাম হোসেন রিপন, সাব-এডিটর মোঃ আমিনুল ইসলাম, আব্দুল হান্নান মোল্লা, গাজীপুর প্রেসক্লাবের সদস্য সাব্বির আহমেদ, আব্দুল মালেক, মোবারক হোসেন, আবিদ হোসেন বুলবুল, বায়েজিদ হোসেন, দৈনিক বিজনেস বাংলাদেশ এর গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ মনজুরুল হক গাজী, বাংলাভূমি’র কাপাসিয়া ব্যুরো স্টাফ তাওহীদ হোসেন, সংগীত শিল্পী রায়হান রিজন প্রমুখ।

উল্লেখ্য, এর আগে বার্তা ও বাণিজ্যিক কার্যালয়টি গাজীপুর রাজবাড়ী রোডস্থ প্রধান ডাকঘর সংলগ্ন পূর্ব পাশে ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫