আন্তজাতিক ডেস্ক ॥
বাবা দিবসে সৌদি আরবের রাজপরিবারে কঠোর সমালোচক ও গুপ্তহত্যার শিকার সাংবাদিক জামাল খাশোগির ছেলে একটি মর্মস্পর্শী টুইট করেছেন।
তুরস্কের সৌদি কনস্যুলেটে গুপ্তহত্যার শিকার ওই সাংবাদিকের ছেলে সালাহ খাশোগি তার বাবার টুইটার অ্যাকাউন্টে লেখেন- হ্যাপি ফাদার্স ডে। গত রোববার বাবা দিবসে তিনি ওই টুইট করেন। খবর আনাদোলুর।
ওয়াশিংটন পোস্টের ওই কলামিস্ট ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন। পরে জানা যায়, সৌদি কর্তৃপক্ষ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
খাশোগি ২০১৭ সালের সেপ্টেম্বরে সৌদি আরব ত্যাগ করেন ও নির্বাসন জীবন শুরু করেন।
তিনি বলেছিলেন, সৌদি আরব সরকার তার টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিয়েছে এবং পরে তিনি সৌদি আরব সরকারের সমালোচনা করে সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশ করেছেন।
বিশেষ করে খাশোগি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান এবং দেশটির বাদশা সালমান বিন আবদুল আজিজের সমালোচক ছিলেন। এ ছাড়া তিনি সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনে হামলারও বিরোধী ছিলেন।
