Skip to content

বঙ্গতাজ ও তার পরিবার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ও তার পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সিদ্দিকীর বিরুদ্ধে শনিবার বিকেলে কাপাসিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা পালন করা হয়েছে।

মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন ও পরে শহরের ফলবাজারে প্রতিবাদ সমাবেশ করে।

উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দর্জী, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাউয়ুম ভুঁইয়া, সাধারণ সম্পাদক রাসেদুল আলম সৈকত, কাপাসিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদল হাসান মামুন, সাধারন সম্পাদক মাছুম প্রধান প্রমুখ।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়। বক্তারা তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫