Skip to content

ভারতে বিটিভি দেখা যাবে জুলাই থেকে : তথ্যমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
আগামী মাস থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচার শুরু হবে। সেইসঙ্গে শোনা যাবে বেতারের অনুষ্ঠানমালা।

রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

তিনি জানান, জুলাইয়ের যেকোনো দিন থেকে ভারতে বিটিভির সম্প্রচার শুরু হচ্ছে। নতুন স্বপ্নে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট ৭ মে স্বাক্ষরিত হয়। সম্প্রতি ওয়ার্কিং এগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার। সেই অনুযায়ী বিটিভির সম্প্রচার শুরু হচ্ছে জুলাই থেকে। তবে বেতার সম্প্রচার শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানান তথ্যমন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫