কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: সংগ্রাম, গৌরব ও সাফল্যের আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী কালীগঞ্জে বিশাল কেক ও আনন্দ র্যালির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
রোববার বিকেলে কালীগঞ্জ বাসস্ট্যান্ড আওয়ামীলীগের কার্যালয়ে বিশাল কেক কেটে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন উপজেলা আওয়ামী লীগ ও কালীগঞ্জ পৌর আওয়ামী এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। পরে দলীয় কার্যালয় থেকে নেতৃবৃন্দরা আনন্দ র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ অফিসে এসে র্যালিটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. মাইনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদুল আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পিয়ারা বেগম শান্তা, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু অমিত প্রমুখ।
