Skip to content

যারা ষড়যন্ত্র করে আওয়ামী লীগে গেছে তাদের চিহ্নিত করা হবে

বাংলাভূমি ডেস্ক ॥
যারা ষড়যন্ত্র করে আওয়ামী লীগে গেছে তাদের চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

সোমবার রাজধানীর মতিঝিলে এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মশিউর রহমান রাঙ্গা বলেন, ২১ বছর পর এরশাদের সমর্থনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাদের মূল্যায়নের পরিবর্তে অপমান করছে। ভবিষ্যতে জাপার ওপরে আঘাত করার চেষ্টা করলে আমরাও বসে থাকব না।

জাপার ৪ দিনব্যাপী বিভাগীয় সম্মেলনের প্রথম দিনের বক্তব্যে রাঙ্গা বলেন, আমরা কেন ২২টি আসন পেলাম? অ্যালায়েন্স করার পরও কেন আমাদের অধিকাংশ আসনে নির্বাচন করতে হলো। আগামীতে আর কারও সঙ্গে জোট নয়। এককভাবে নির্বাচন করবো।

তিনি বলেন, আজ জাপার এই বিভাগীয় সভায় সুনির্দিষ্ট কারণ ছাড়া জেলা ও অঙ্গসংগঠনের যেসব নেতারা আসেননি, তাদের পার্টি থেকে বহিষ্কার করা হবে।

যারা এরশাদ ও জি এম কাদেরের রাজনীতি করবেন না তাদের জাতীয় পার্টি করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন রাঙ্গা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫