Skip to content

কাপাসিয়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় তৃতীয় শ্রেণিতে পড়য়া ৮ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে প্রতিবেশী আব্দুর রশীদ (৬০) নামের এক লম্পটের দ্বারা ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া পূর্বপাড়া গ্রামে। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর দাদা বাদী হয়ে গত রোববার রাতে থানায় মামলা দায়ের করেছেন।

শিশুটির পিতা জানান, গত রোববার দুপুরে ওই শিক্ষার্থী অন্য সমবয়সী শিশুদের সাথে পাশ্ববর্তী শীতলক্ষ্যা নদীর তীরে গাছ তলায় খেলা করছিল। এ সময় ওখানে থাকা প্রতিবেশী আব্দুর রশীদ (৬০) তাকে কৌশলে ডেকে নিয়ে পাশ্ববর্তী ধঞ্চাক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারের শব্দ শুনে প্রতিবেশী বিল্লাল ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে আবদুর রশিদ পালিয়ে যায়। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থী তার মা ও দাদীকে ঘটনা খুলে বলে।

ওই শিক্ষার্থীর বাবা ও দাদা ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য লুৎফর রহমানকে জানালে তিনি থানায় যাওয়ার পরামর্শ দেন।
কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, ইকুরিয়ার স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়ে মামলা নেয়া হয়েছে। ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫