স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাজে ভুল ভ্রান্তি হতে পারে, তবে উদ্দেশ্যমূলক বিতর্কিত কোন কাজ করবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজীপুর জেলার নবাগত জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
সোমবার সকালে ভাওয়াল সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। রোববার বিকেলে যোগদানের পর প্রথমেই তিনি গাজীপুরে কর্মরত সংবাদিকদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।
সভায় সূচনা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু নাসার উদ্দিন। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, নাছির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, সাংবাদিক আবুল হোসেন, আবু হানিফা প্রমুখ।
জেলা প্রশাসক গাজীপুরে দায়িত্ব পালনকালে জেলার সার্বিক উন্নয়ণ কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: শফিউল্লাহ, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মো: শাহীনুর ইসলাম ইসলাম, এনডিসি কাউসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
