Skip to content

বিএসএমএমইউতে প্রথমবারের মতো সফল লিভার প্রতিস্থাপন

বাংলাভূমি ডেস্ক ॥
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রথমবারের মতো লিভার প্রতিস্থাপনে (ট্রান্সপ্ল্যান্ট) সফলতা পেয়েছেন চিকিৎসকরা। সোমবার হাসপাতালের হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগে ২০ বছর বয়সী এক যুবকের দেহে সফল এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

মঙ্গলবার বিএসএমএমইউয়ের মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সফলভাবে লিভার প্রতিস্থাপনের এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।

এ ছাড়া বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গবেষণা ও উন্নয়ন এবং ডা. মুহাম্মদ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য অধ্যাপক ডা. শাহানা আক্তার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

লিভার প্রতিস্থাপনে সহযোগিতা করেছেন ভারতের খ্যাতনামা লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডা. বালাচান্দ্র মেননসহ তার চিকিৎসক দল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫