Skip to content

শ্রীপুরে এক টন পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুরে অভিযান চালিয়ে এক টন অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ওই অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় একজনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে চারজনের কাছ থেকে প্রায় একটন অবৈধ পলিথিন শপিংব্যাগ উদ্ধার এবং একজনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলার রিসার্চ অফিসার মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক শেক মোজাহীদ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫