Skip to content

বদলে যাওয়া এ কেমন মেহজাবীন?

বিনোদন ডেস্ক ॥
সময়ের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্রমেই বাড়ছে তার অভিনয়ের দক্ষতা। সমৃদ্ধ হচ্ছেন তিনি দিনদিন। তবে বৈচিত্রহীন চরিত্রে অভিনয় করেন বলে সমালোচনাও কম শুনতে হয় না তাকে। প্রায় নাটকেই দেখা যায় তার আহ্লাদী কান্নার দৃশ্য।

সেই সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিতে নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। এরইমধ্যে সেই রূপের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি দেখে চেনার উপায় নেই তিনি মেহজাবীন।

সম্প্রতি মেহজাবীন অভিনয় করছেন ‘পতঙ্গ’ শিরোনামের একটি নাটকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে নাটকের একটি স্থিরচিত্র শেয়ার করে মেহজাবীন লিখেছেন ‘পতঙ্গ’। ছবিটি মেহজাবীন ফেসবুকে শেয়ার করার পরই তা মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যায়, ময়লা পানির পাশে পাগলীর বেশে বসে আছেন মেহজাবীন। পুরো ছবিতে ফুটে ওঠেছে অসহায়ত্বের ছাপ। ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে নাটকটির শুটিং। শিগগিরই জানা যাবে এ নাটকের বিস্তারিত।

এদিকে আসছে কোরবানি ঈদ উপলক্ষে তুমুল ব্যস্ত সময় পার করছেন লাক্স তারকা মেহজাবীন চৌধুরী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫