Skip to content

কাউন্সিলকে স্বাগত জানিয়ে নয়াপল্টনে ছাত্রদলের অবস্থান

বাংলাভূমি ডেস্ক ॥
আসন্ন কাউন্সিলকে স্বাগত জানিয়ে অবস্থান নিয়েছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাইফ মাহমুদ জুয়েল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ওমর ফারুকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা ১৫ জুলাই অনুষ্ঠিতব্য কাউন্সিলকে স্বাগত জানান। এ সময় বিভিন্ন স্লোগানে বিএনপি কার্যালয়ের আশপাশ মুখরিত করে তোলেন নেতাকর্মীরা। কাউন্সিল সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এর আগে কাউন্সিল বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান নেয়ায় কিছুটা চাপ নিয়ে কাউন্সিলের পক্ষের নেতাকর্মীরা অবস্থান নেন। তবে আজ তাদের চাপে পড়তে হয়নি। অনেকটা স্বাচ্ছন্দ্যেই কাউন্সিলের পক্ষের নেতাকর্মীরা কাউন্সিলকে স্বাগত জানিয়ে অবস্থান নেন। পরে তারা দলীয় কার্যালয়ের ভেতরে চলে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫