Skip to content

কালিয়াকৈরে মানসম্মত শিক্ষা বিষয়ক আলোচনা

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার। এসময় আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, লতিফপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক খলিলুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল মজিদ ও ইসরাত জাহান প্রমুখ। বক্তারা শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫