Skip to content

গেজেট প্রকাশের পর ইসির কিছু করার থাকে না: সিইসি

বাংলাভূমি ডেস্ক ॥
একাদশ জাতীয় নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে শতভাগ ভোট পড়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, শতভাগ ভোট পড়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই।

রোববার সকালে রাজধানীর লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে ভোটার তালিকা হালনাগাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সিইসি বলেন, ভোটের পরপরই ফলাফল গেজেট আকারে প্রকাশ হয়ে যায়। গেজেট প্রকাশের পর ইসির কিছু করার থাকে না। তাই খতিয়ে দেখার সুযোগ নাই।

প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা যেহেতু এ বিষয়ে আগে কিছু জানায়নি, তাই এখন ইসির কিছু করার নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, আদালতে মামলা করলে আদালত যদি নির্বাচন বাতিল করে আবার নির্বাচন দিতে বলে সেটি আদালতের এখতিয়ার।

অনুষ্ঠান উদ্বোধন করে সিইসি বলেন, এখন থেকে ভোটে অনিয়ম দূর করতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫