Skip to content

তুরস্কের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করবে না: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক ॥
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেনি যুক্তরাষ্ট্র।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শনিবার এ কথা জানান। জাপানে জি-২০ সম্মেলনের এক ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি এ কথা জানান। খবর ডয়েচে ভেলের।

এরদোগান বলেন, আমরা ব্যক্তিগতভাবে ট্রাম্পের কাছ থেকে শুনেছি যে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো কোনো ঘটনা ঘটবে না। আমরা একে অপরের কৌশলগত অংশীদার।

এ বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, কৌশলগত অংশীদার হিসেবে কোনো দেশের তুরস্কের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার অধিকার নেই। প্রত্যেকের এটি জানা উচিত।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা এফ-৩৫ জেট কেনার জন্য যুক্তরাষ্ট্রকে ১.৪ বিলিয়ন ডলার দিয়েছি। ১১৬টি জেটের মধ্যে এ পর্যন্ত চারটি জেট তুরস্ককে হস্তান্তর করা হয়েছে। বাকি জেটও পাব আশা করি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫