Skip to content

ধোনিকে তীব্র ভাষায় কটাক্ষ ওয়াকারের

স্পোর্টস ডেস্ক ॥
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়া টুইটারে টুইট করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস। যে ম্যাচ জিততে কোনো চেষ্টাই করেনি টিম ইন্ডিয়া।

এ মহারণে ভারতকে সমর্থন করেছেন কোটি পাকিস্তানি ক্রিকেটপ্রেমী। ইতিহাসে এ নজির বিরল। নেপথ্যে ছিল পাকিস্তানের সেমিফাইনালে খেলার পথ প্রশস্ত হোক। অনেকে বলছেন, তাদের স্বপ্ন গুঁড়িয়ে দিতেই এমন পরিকল্পনা ছিল কোহলিদের।

ইংলিশদের ৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে মাত্র ২৮/১ রান তোলে ভারত। ওই সময় ক্রিজে ছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অবশ্য মাঝপথে ভালো খেলেন মেন ইন ব্লুরা। তবে শেষ দিকে ম্যাচ ছেড়ে দেন তারা।

শেষ ৫ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭১ রান। হাতে ছিল ৫ উইকেট। টি-টোয়েন্টি যুগে এ রান তোলা অসম্ভব কিছু ছিল না। তবে ক্রিজে থাকা মহেন্দ্র সিং ধোনি বিন্দুমাত্র চেষ্টা করেননি। অতীতে বহুবার এ রকম ম্যাচ ফিনিশিং করতে দেখা গেছে তাকে। ৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত ৩১ রানে হেরে যায় ভারত।

ধোনির এমন ব্যাটিং দেখে বিস্মিত ওয়াকার। ভারতের সাবেক অধিনায়ককে তীব্র ভাষায় কটাক্ষ করতে ছাড়েননি তিনি। সাবেক পাক পেসার বলেন, এ সেই তুমি নও, ক্যারিয়ারে অতীতে যা করেছ। পাকিস্তান সেমিতে গেলে বা না উঠলে আমি মোটেও কষ্ট পাব না। তবে একটা বিষয় স্পষ্ট- কিছু চ্যাম্পিয়নের স্পোর্টসম্যানশিপ পরীক্ষা হয়েছে। তাতে তারা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫