Skip to content

১৯ বছর শেষে পুলিশ কারিনা কাপুর

বিনোদন ডেস্ক ॥
ক্যারিয়ারের ১৯ বছর পূর্ণ হয়েছে তার। ২০০০ সালের ৩০ জুন ‘রিফিউজি’ ছবিটি মুক্তি পায়। সেই হিসেবে গেল ৩০ জুন ছিলো কারিনা কাপুরের ১৯ বছর পূর্তির দিন।

প্রায় দুই দশকের এই পথচলায় অসংখ্য সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন। তাকে পাওয়া গেছে বহু রোমান্টিক গানে। বলিউডের চার খান শাহরুখ, সালমান, আমির ও সাইফ আলীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

তবে সাঈফ আলী খানকে বিয়ের পর অভিনয়ে খুব একটা নিয়মিত দেখা যায় না তাকে। সংসার ও সন্তান নিয়ে তার ব্যস্ত সময় কেটে যায়। তবে চরিত্র ও গল্প বাছাই করে বেছে বেছে কাজ করার চেষ্টা করেন।

সেই ধারাবাহিকতায় তিনি কাজ করছেন ‘আংরেজি মিডিয়াম’ নামের নতুন ছবিতে। এর শুটিং শুরু করেছেন কারিনা কাপুর খান। এখানে পুলিশ চরিত্রে হাজির হবেন তিনি।

তার আগে প্রকাশ হয়েছে তার ফার্স্ট লুক। নিজেই সেটি ট্যুইটারে একাউন্ডে শেয়ার করেছেন ভক্তদের জন্য। সেই লুকের ছবিটি এরইমধ্যে আলোচনায় এসেছে।

ছবিতে কারিনা কাপুরকে ক্যাজুয়াল পোশাকে পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে। নীল ডেনিম, শ্যাওলা রঙের শার্ট ও মিনিমাম মেকআপে অনন্যা কারিনা।

এদিকে এই ছবি দিয়ে ক্যান্সার জয় করে রুপালি জগতে ফিরলেন ইরফান খান। কারিনা ও ইরফান ছাড়াও দেখা যাবে রাধিকা মদনকে। ইরফানের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন রাধিকা।

দীপক দোব্রিয়াল এবং মনু ঋষি ইরফানের ভাই হয়েছেন এই ছবিতে। ৫ এপ্রিল থেকে উদয়পুরে শুরু হয়েছে এই ছবির শুটিং। ২০১৭ সালে মুক্তি পাওয়া হিন্দি মিডিয়ামের সিক্যুয়েল হতে যাচ্ছে ‘আংরেজি ম্যাডাম’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫