Skip to content

কালিয়াকৈরে শীর্ষ সন্ত্রাসী লিয়ন বন্দুকযুদ্ধে নিহত

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে মঙ্গলবার ভোর রাতে সিনাবহ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে উপজেলার সফিপুর এলাকার শফিউদ্দিন সিদ্দিকীর পুত্র শীর্ষ সন্ত্রাসী লিয়ন সিদ্দিকী (৩৮) নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, জয়দেবপুর থানার একটি হত্যা ও মাদক মামলায় সোমবার রাতে পুলিশ লিয়নকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে আটক করে। রাতে তার দেয়া তথ্য মতে এসআই আতিকুর রহমান রাসেলের নেতৃত্ব কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এক পর্যায় তারা সিনাবহ এলাকায় পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা লিয়ন বাহিনীর অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পিছু হটে যাওয়ার সময় লিয়ন গুলিবিদ্ধ হয়। এসময় লিয়ন বাহিনী অন্য সদস্যরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। আহত অবস্থায় লিয়নকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লিয়নের একটি সুত্র জানায়, লিয়ন দীর্ঘদিন যাবত কাশিমপুর কারাগারে বন্দি ছিল। গত সোমবার বিকেলে কারাগার থেকে বেড়িয়ে আসার সাথে সাথে সাদা পোশাকের একদল লোক এসে লিয়নকে ধরে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর বুধবার লিয়নের লাশ পাওয়া যায়।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মুজদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিয়নের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে এবং পুলিশ ঘটনা স্থল থেকে তিন রাইন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫