Skip to content

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে সুইডেন

বাংলাভূমি ডেস্ক ॥
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ তৈরি এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে সহযোগিতা দিতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সুইডেন।

বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় রাষ্ট্রদূত জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘থার্ড গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি’। সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে যোগদানের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ঢাকা মহানগরীতে গণপরিবহনের সক্ষমতা বাড়াতে মানসম্পন্ন সুইডিস বাস সরবরাহে আগ্রহ প্রকাশ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫