Skip to content

সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পাঁচদিনের সরকারি সফরে আগামী ৬ জুলাই (শনিবার) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বৃহস্পতিবার (৪ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট এবং আন্ডার সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশনস-এর সাথে সাক্ষাৎ করবেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বলা হচ্ছে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১০ জুলাই দেশে প্রত্যাবর্তন করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫