প্রেসবিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও গেটকো জেনেটিক্স লিমিটেড এর মধ্যে ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাবের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান বারি’র মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) জেবুন নেছা এবং গেটকো জেনেটিক্স লিমিটেডের পক্ষে চিফ অপারেটিং অফিসার ড. শরিফুল ইসলাম স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বারি’র পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুন, উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাজিরুল ইসলাম, ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার, সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই দুই প্রতিষ্ঠান একে অপরের মধ্যে গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিনিময় করবে।
