Skip to content

মক্কায় এক হজযাত্রীর মৃত্যু

বাংলাভূমি ডেস্ক ॥
চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সেলিম (৫৬) নামের একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৬ জুলাই) মক্কায় তার মৃত্যু হয়।

ঢাকা জেলার বাসিন্দা সেলিমের পাসপোর্ট নম্বর বি কে ০৫৭৭৫৬৪।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি যাবেন ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫