Skip to content

এরশাদের রক্তচাপ ও অক্সিজেন গ্রহণ স্বাভাবিক: জিএম কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা সার্বিকভাবে অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, এরশাদের রক্তচাপ ও অক্সিজেন গ্রহণ স্বাভাবিক রয়েছে।

বুধবার দুপুর ১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, এরশাদের শারীরিক অবস্থার কোনো কোনো ক্ষেত্রে শরীরিক অবস্থার উন্নতি হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। এভাবে ৭ থেকে ৮ দিন পল্লীবন্ধুর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে ধীরে ধীরে উন্নতির আশা করছেন চিকিৎসকরা।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পল্লীবন্ধুকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাই আজ বেলা সাড়ে ১১টার দিকে ডাকা হলে তিনি চোখ মেলতে চেষ্টা করেছেন। তিনি বলেন, রক্তচাপ ও অক্সিজেন গ্রহণ স্বাভাবিক আছে, ফুসফুসের সংক্রমণ কমেছে। কিন্তু কিডনি পুরোপুরি কাজ না করায় পল্লীবন্ধুকে ডায়ালাইসিস দেয়া হচ্ছে। হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে পল্লীবন্ধুর রক্তের বর্জ বের করা হচ্ছে এবং হেমো ডায়া পারফিউশনের মাধ্যমে তার সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা এমন শারীরিক অবস্থায় বিদেশে নেয়া ঝুকিপূর্ণ মনে করেছেন। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা বোর্ড গঠন করে এবং বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন। সিএমএইচের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে জিএম কাদের বলেন, সিএমএইচে এরশাদের বিশ্বমানের চিকিৎসা চলছে।

এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫