Skip to content

ধোনি নিউজিল্যান্ডের খেলোয়াড় হলে দলে নেয়া হতো না: উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক ॥
ভারতীয় নাগরিকত্ব বদলে মহেন্দ্র সিং ধোনি যদি নিউজিল্যান্ডের নাগরিক হতেন তখন কি তিনি আপনার অধিনায়কত্বে কিউই দলে খেলার সুযোগ পেতেন? এমন প্রশ্নের জবাবে উইলিয়ামসন বলেন, ধোনি নিউজিল্যান্ডের একাদশে জায়গা পাওয়ার মতো খেলোয়াড় নন। এরপর তিনি হেসে হেসে বলেন, তবে তিনি একজন বিশ্বমানের খেলোয়াড়।

উইলিয়ামসন বলেন, আর আমি যদি ভারতীয় দলের অধিনায়ক হতাম, তখন পরিস্থিতি অনুযায়ী তার অভিজ্ঞতা ও দলে তার কন্ট্রিবিউশন বিবেচনা করে সিদ্ধান্ত নিতাম। তবে যাইহোক, আজকের (বুধবারের) ম্যাচে জাদেজার সঙ্গে সপ্তম উইকেট তার ১১৬ রানের জুটিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

বুধবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল শেষে সংবাদ সম্মেলনে কেন উইলিয়ামসন আরও বলেন, জাদেজা যেকোনো ব্যাটসম্যানের চেয়ে সত্যিই ভালো খেলেছে, সে যে আক্রমণাত্মক ব্যাটিং করেছে তা খুবই মূল্যবান ছিল। আর তিনি (ধোনি) বিশ্বমানের খেলোয়াড় তিনি কি তার নাগরিকত্ব পরিবর্তন করবেন? তিনি যদি নাগরিকত্ব পরিবর্তন করে আমাদের দলে খেলতে আসেন তখন দেখা যাবে!

সূত্র: ইএসপিএনক্রিকইনফো

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫