Skip to content

বাইক কাড়ল হবু বরের প্রাণ, গুড বাই লিখে তরুণীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক ॥
আসছে ঈদুল-আজহার পরই বিয়ের কথা ছিল তাদের। দুই পরিবারই বিয়ের আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ। মঙ্গলবার (৯ জুলাই) রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় আলী আকবরের (রাহুল)। হবু বরের মৃত্যু মেনে নিতে না পেরে হোয়াটসঅ্যাপে বন্ধুদের ‘গুড বাই’ জানিয়ে কয়েক ঘণ্টার মধ্যে আত্মহত্যা করেন জিনাত (২০)।

বুধবার (১০ জুলাই) ভারতের কোলকাতার বন্দর এলাকার একবালপুরে এ ঘটনা ঘটে। জিনাত নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যার ঘটনায় তদন্তে নেমে আলী আকবরের কথা জানতে পারে পুলিশ। দুই বছর আগে জিনাত এবং আলীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আর পড়াশোনা করেননি জিনাত। কয়েক মাস আগেই পছন্দের মানুষ আলী আকবরের সঙ্গে তার বিয়ের কথা পাকাপাকি হয়। কথা ছিল, ঈদুল-আজহার পর তাদের বিয়ে হবে।

এরই মধ্যে এক দুর্ঘটনা ঘটে যায়। রোববার (৭ জুলাই) রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয় আলী। এ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর বুধবার রাতে তার মৃত্যু হয়।

পুলিশ বলছে, বুধবার রাতে আলীর এক বন্ধুকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় জিনাত। এর পর শাহিন নামে এক বান্ধবীকে হোয়াটসঅ্যাপ করেন। জিনাত তাকে লেখেন, ‘রাহুলের মৃত্যুর পর আমার বেঁচে থাকার কী মানে? আমিও মরব।’ বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু পারেনি। গতকাল রাতে আরেক বান্ধবীকে হোয়াটসঅ্যাপে ‘গুড বাই’ লিখে আত্মহত্যা করেন জিনাত।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫