Skip to content

সোনাক্ষীর জন্য বয়স কমাচ্ছেন সালমান খান

বিনোদন ডেস্ক ॥
দাবাং ও দাবাং-টু দিয়ে দর্শকের মনে আগেই স্থান করে নিয়েছেন সালমান খান-সোনাক্ষী সিনহা। এবার ‘দাবাং থ্রি নিয়ে আসছেন তারা। বরাবরের মতো এবারও নাকি জমবে এই জুটির রসায়ন। সোনাক্ষীর জন্য এবার নাকি নিজের বয়সও কমিয়ে ফেলছেন সাল্লু ভাই।

শিগগিরই দাবাং থ্রি’র শুটিং শুরু হবে বলে খবর পাওয়া গেছে। সোনাক্ষী বলেন, ‘এবার নতুন কিছু হতে যাচ্ছে। দাবাং সিনেমার সবচেয়ে বড় বিষয় আমরা সব সময় দর্শকের জন্য চমক রাখার চেষ্টা করি। চুলবুল, রাজ্জো, মাক্ষী এই চরিত্রগুলো দর্শকের প্রিয়। এই চরিত্রগুলো সবই থাকছে শুধু বদলে যাবে গল্প।’

সোনাক্ষী জানালেন, সালমানকে যখন চুলবুল পুলিশ হননি সেই সময়ের গল্প দেখানো হবে তৃতীয় পর্বে। এখানের হাজির হবেন অল্প বয়সের সালমান। এরই মধ্যে এই চরিত্রের জন্য প্রায় সাত কেজি ওজন কমিয়েছেন সালমান খান।

এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘সিনেমায় চুলবুলে অতীত উঠে আসবে। এতটুকুই বললাম। এখণ এর বেশি কিছু বলা যাবে না। ছবিটির জন্য নিজেকে নতুন লুকে গড়ে তুলছেন সালমান খান। দিন রাত পরিশ্রম করছেন তিনি।

দাবাং-থ্রি পরিচালনা করছেন প্রভুদেবা। সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে কন্নড় সিনেমার অভিনেতা সুদীপকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫