Skip to content

কোহলিকে ব্যঙ্গ করলেন মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক ॥
বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়ানো সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত সেমিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেন কিউইরা। জবাবে ২২১ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।

এতে বিদায় নিশ্চিত হয় কোহলি বাহিনীর। আর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে উইলিয়ামসন ব্রিগেড। এর পরই কোহলিকে ব্যঙ্গ করেন ইংল্যান্ডের সাবেক দলপতি মাইকেল ভন।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে দেখা যায়, রাজপোশাক পরিহিত ভারতীয় অধিনায়ক বসে আছেন সিংহাসনে। তার এক হাতে একটি ক্রিকেট বল এবং আরেক হাতে রয়েছে একটি প্লেনের টিকিট। এই পোস্টের পাশে কমেন্টে ভন লিখেছেন- টিকিট প্লিজ।

ফাইনালে ওঠার লড়াইয়ে লক্ষ্যটা নাগালের মধ্যেই ছিল ভারতের। টি-টোয়েন্টি যুগে ২৪০ রানের টার্গেটটা আহামরি কিছু নয়। তবে নিউজিল্যান্ড পেসারদের গতি আর সুইংয়ের মুখে দাঁড়াতে পারেননি তারা। মাত্র ৯২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েন মেন ইন ব্লুরা।

পরে প্রতিরোধ গড়ে তোলেন রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। তবে একপর্যায়ে জাদেজা (৭৭) ও ধোনির (৫০) লড়াইও থামে। মূলত সেখানেই তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫