Skip to content

গাজীপুরে প্রতারণা চক্রের ১৮ সদস্য আটক, ১৭০ জন উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর বাসন থানা এলাকা থেকে লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ নামে একটি প্রতারকচক্রের ১৮ সদস্যকে আটক এবং ১৭০ জনকে উদ্ধার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ্য হয়, দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের চাকুরি দেওয়ার নামে নিরীহ লোকদের কাছ থেকে অভিনব কায়দায় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ। গত বুধবার রাতে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা চান্দনা চৌরাস্তা এলাকার ১৯শে টাওয়ার সংলগ্ন নুর টাওয়ার এর ৫ম তলায় অভিযান চালায়। অভিযানে ১৭হাজার ৪৯১টাকা, ৩টি রেজিষ্টার খাতা, লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ এর অঙ্গীকারনামা ও শর্তাবলী লেখা ৭০টি ফরম, ১৫০টি প্রশিক্ষণ বই, ডাচ্ বাংলা ব্যাংকের ১টি চেক বই ও ১৯টি মোবাইল সহ ১৮ ব্যক্তিকে আটক করে এবং ১৭০জনকে উদ্ধার করে।

আটককৃতরা হলেন, সিলেট জকিগঞ্জ থানা হাজারীচক এলাকার আঃ মালেকের পুত্র মোঃ জহির আহম্মেদ (২৪), মানিকগঞ্জ শিবালয় থানা জনিকালসা এলাকার মোঃ ফজর আলীর পুত্র মোঃ জুয়েল রানা (২৫), হবিগঞ্জ চুনারুঘাট ডুলনা এলাকার সাফি উদ্দিনের পুত্র মোঃ নুর উদ্দিন (২১), মানিকগঞ্জ জেলা শিবালয় জনিকালসা এলাকার আলী হোসেনের পুত্র মোঃ অসীম (৩০), নোয়াখালী হাতিয়া পূর্ব বিরবীরির মোঃ মোস্তফা কামালের পুত্র মোঃ জাহিদুল ইসলাম (২৩), রংপুর জেলা কাউনিয়া হলদী বাড়ী এলাকার মোঃ আজিজুল ইসলামের পুত্র মোঃ রাকিবুল ইসলাম রিপন (২২), রংপুর কোতয়ালী থানা আতল এলাকার মমতাজ আলীর পুত্র মোঃ আসাদ মিয়া (২৪), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উচাকিলা গ্রামের মোঃ সামসুল হকের পুত্র মোঃ আজিজুল হক (২৪), রংপুর পীরগাছা চৈত্রকোল এলাকার রফিকুল ইসলামের পুত্র মোঃ রাশেদুল ইসলাম (২৪), বদরগঞ্জ শিবপুর এলাকার মোঃ মাহাবুল হকের পুত্র মোঃ মনিরুজ্জামান (২২), সিলেট বিরানী বাজার হাতিতিল্লা মানিক লাল দেবের পুত্র সজীব দেব (২৩), ফরিদপুর মধুখালী আড়পাড়া এলাকার মোঃ রিয়াজুল ইসলামের পুত্র মোঃ সোহান শেখ (২০), মৌলভী বাজার কুলাউড়া চাতলাগাও এলাকার আঃ কালামের পুত্র মোঃ আব্দুল সামাদ (২৩), সিলেট বিরানী বাজার মাছুরা জগলু আহম্মেদের পুত্র ওসমানী আহম্মেদ ফুরকান (২১), যশোর জেলা কোতয়ালী থানা আন্দইলপোতা এলাকার মোঃ মোসলেম উদ্দিনের পুত্র মিরাজ হোসেন (২৩), ফরিদপুর বোয়ালমারী দীঘিরপাড় রেজাউল ইসলামের পুত্র মোঃ আমিনুল ইসলাম (৩৫), শেরপুর ঝিনাইগাতী সপ্তম খিলা এলাকার আঃ রহিমের পুত্র আয়ুব আলী (২৩), জিএমপি কুমুন মৃত লাল মিয়ার পুত্র হেলাল উদ্দিন (৩২)।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ নামে প্রতিষ্ঠান চালু করে দেশের সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদেরকে চাকুরী দেওয়ার নামে গোপন কক্ষে বন্দি করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫