Skip to content

ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে যেতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাভূমি ডেস্ক ॥
মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না, বরং বিষয়টি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে আগ্রহী।

মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির এক বৈঠকে দেয়া বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না। খবর ভয়েস অব আমেরিকার।

এসপার বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ না জড়ানোর ব্যাপারে আমার সমর্থন রয়েছে। আমাদের ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে ফিরে যেতে হবে।

ইরানের ব্যাপারে কূটনীতিকে ‘সবচেয়ে যুক্তিপূর্ণ উপায়’ মনে করেন কিনা- সিনেটরদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, কূটনীতি সব সময়ই এমন ছিল।

তবে মার্ক এসপার এ কথাও বলেন, পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল নির্বিঘ্ন করতে এগুলোর চলাচলের ওপর নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

এ লক্ষ্যে মার্কিন সরকার মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় এবং এ বিষয়ে শিগগিরই সিনেটকে জানাবে ট্রাম্প প্রশাসন।

‘অপারেশন সেন্টিনেল’ নামের ওই পরিকল্পনা ইরানকে প্রতিহত করার উদ্দেশ্যে তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। গত ২০ জুন আমেরিকার একটি পাইলটবিহীন ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এটিকে গুলি করে ভূপাতিত করে। তখন থেকে ইরান-মার্কিন সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫