Skip to content

এরশাদের জন্য দেশব্যাপী মিলাদ মাহফিল করবে জাকের পার্টি

বাংলাভূমি ডেস্ক ॥
সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার দেশব্যাপী মিলাদ মাহফিলের আয়োজন করবে জাকের পার্টি।

জাকের পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শামীম হায়দার প্রেরিত এক বার্তায় দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জেলা,মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত কর্মসুচী পালন করবে তরিকতভিত্তিক এ দলটি। জাকের পার্টির বৈদেশিক শাখাসমুহও একই দিনে অভিন্ন কর্মসুচী পালন করবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫