Skip to content

মেম্বার বাড়ীতে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে আটক ২

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর বানিয়ারচালা মেম্বার বাড়ী এলাকা থেকে ৫শত পিছ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে গাজীপুর জেলা ডিবি পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা ডিবি থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা ডিবি’র এসআই (নিঃ) মোঃ হাফিজউদ্দিনের নেতৃত্বে গাজীপুর জয়দেবপুর থানাধীন মেম্বারবাড়ী এলাকার ঢাকা-ময়মনসিংহ রাস্তার পার্শ্বে অভিযান চালানো হয়। অভিযানে রাস্তার পার্শ্বের সাইন উদ্দিনের চায়ের দোকানের সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় শরিয়তপুর জেলা জাজিরা থানা বিকেনগর পশ্চিমকান্দি এলাকার মোসলেম উদ্দিন মুন্সির পুত্র মোঃ আবুল হোসেন (৩৮) কে ৪শত পিছ ও রংপুর জেলা পীরগঞ্জ থানা পবনপাড়া এলাকার ইমদাদুল হকের পুত্র হিরো মিয়া (২৬) কে ১শত পিছ ইয়াবাসহ আটক করা হয়। তারা উভয়ই জিএমপি বাসন থানা শ্বশুর মহিউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া।

এ ব্যাপারে এসআই মোঃ কবির উদ্দিন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা নং-২১, তারিখ-১৮/০৭১৯ খ্রিঃ দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫