Skip to content

প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সস্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গাজীপুর-৩ আসনের এমপি শারিরীক অসুস্থ থাকায় তার অনুপস্থিতে ভিত্তিপ্রস্তর কাজের ফলক উম্মুচন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল আলম প্রধান। “নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উর্দ্ধমূখী সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের এ কাজের বাস্তবায়ন করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুছ ছাত্তারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: মাহতাব উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো: মনজুরুল ইসলাম, প্রহলাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: নুরুল হক আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন, স্কুল পরিচালনা পরিষদের সাবেক সভাপতি যথাক্রমে এ্যাড. এ,কে, এম শারফুদ্দিন ও মমিন উদ্দিন মোল্লা প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫