Skip to content

পরিস্থিতি অস্থিতিশীল করতে হত্যাকাণ্ড, শাস্তি পেতেই হবে

বাংলাভূমি ডেস্ক ॥
পরিস্থিতি অস্থিতিশীল করতে ছেলেধরার গুজব ছড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে- মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘যারাই এ ঘটনা ঘটাচ্ছেন তাদের শাস্তি পেতেই হবে।’

মঙ্গলবার (২৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এর পেছনে কী উদ্দেশ্য আছে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অস্থিতিশীল পরিস্থিতি, একটা কনফিউশন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এগুলো।’

ছেলেধরা সন্দেহে গত কয়েক দিনে সারাদেশে ছয়জনকে হত্যা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এতে আহত হয়েছেন ১৫ জন। মামলা হয়েছে ৯টি, জিডি (সাধারণ ডায়েরি) হয়েছে ১৫টি ‘

পিটিয়ে হত্যার ঘটনায় সারাদেশে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫