কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী হৃদয় আহমেদ (২০) কে এক যুবককে গ্রেফতার করা হয়। গত শুক্রবার রাতে ২শত ৫পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার বাড়ীগাঁও গ্রামের মোন্তাজ উদ্দিনের পুত্র।
পরোয়ানাভূক্ত আসামীরা হলো সিঙ্গুয়া গ্রামের আঃ রশিদের পুত্র রুবেল মিয়া (৩০), দস্যু নারায়নপুর গ্রামের মৃত নিখিল চন্দ্র দাসের পুত্র শ্যামল চন্দ্র দাস (৩৮) ও ফেটালিয়া গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র মোঃ আলফাজ উদ্দিন (৬৮)।
কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাফর আলীর নেতৃত্বে উপজেলার বাড়ীগাঁও গ্রামের মোন্তাজ উদ্দিনের বাড়ীর পূর্বপাশের রাস্তায় মাদক বিক্রির সময় ২শত ৫পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয়কে ধরতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
